সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হাট-বাজার প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৭৫ মিনিট পড়া
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হাট-বাজার প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুই অর্থ বছরের হাট-বাজার ইজারালব্ধ নীট আয়ের টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যেমে উত্তোলন করে কোন কাজ না করেই সমস্ত টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত মঙ্গলবার নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ঐ ইউপির সদস্যগণ চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে অভিযোগ এর অনুলিপি জাতীয় সংসদ সদস্য ৪৮-নওগাঁ-৩, বিভাগীয় কমিশনার রাজশাহী , উপ-পরিচালক স্থানীয় সরকার ডিডি-এলজি নওগাঁ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছেও প্রদান করেছেন।

অভিযোগকারিরা হলেন, ঐ ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য শাহীনুর ইসলাম স্বপন, ৯ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সদস্য ওমর ফারুক, ৭নং ওয়ার্ড সদস্য হারুনুর রশিদ ও ৬নং ওয়ার্ডের সদস্য শাহিনুর আলম।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিস ও অভিযোগ সুত্রে জানা যায়, ১৪২৩ বঙ্গাব্দের হাট-বাজার ইজারালব্ধ আয়ের ১০ শতাংশ ১টি প্রকল্পে ১ লাখ ৬১ হাজার ৪০০ টাকা, গত ১৬ নভেম্বর ২০১৬ তারিখে ০৮৩৬৬২১ নং চেকে প্রদান ও ১৫ শতাংশ অর্থের অনুকুলে ৬টি প্রকল্পে ৯ লাখ ২৮ হাজার ৯৪৯ টাকা গত ১৬ নভে্বের ১৬ ইং তারিখে ০৮৩৬৩৭৪ নং চেকে প্রদান করা হয়।

উল্লেখিত ৭টি প্রকল্পগুলো হলো, ভান্ডারপুর হাটের মাছা পট্টির পশ্চিমপার্শ্বে মাটি ভরাট ১লাখ ৬১হাজার ৪০০ টাকা, ভান্ডারপুর হাটের কাঁচা বাজারের দক্ষিণ পার্শ্বে মাটি ভরাট প্রকল্প ১লাখ ৫০হাজার টাকা, ভান্ডাপুর হাটের পুজা মন্ডপের দক্ষিণ পার্শ্বে হাট সেড থেকে মাংসহাটী পর্যন্ত খোলা ড্রেন ও স্লাব এবং মাটি ভরাট প্রকল্পে ১লাখ ১৮হাজার ৬৬ টাকা, কোলা হাটের মাছা বাজারে খোলা ড্রেন পুনঃসংস্কার ২ লাখ টাকা, কোলা বাজারে প্রসাবখানা নিমার্ণে ২ লাখ টাকা, কোলা হাটের গো-হাটিতে মাটি ভরাট ২ লাখ টাকা, কোলা হাটে ২টি নলকুপ স্থাপন ও মেঝে পাকাকরণ প্রকল্পে ৬০ হাজার ৮৮৩ টাকা ।

অপরদিকে ১৪২৪ বঙ্গাব্দে ইজারালব্দ আয়ের ১০ শতাংশ অনুকুলে ২টি প্রকল্পে ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা গত ১৪ জুন ২০১৭ ইং তারিখে ১৪৫৭৪৪২ নং চেকে প্রদান ও ১৫ শতাংশ  অর্থের অনুকুলে ৬টি প্রকল্পে মোট ১৫ লাখ ৭০ হাজার ৮৩০ টাকা গত ১৪ জুন ১৭ ইং তারিখে ১৪৬৬৮৩৫ নং চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।

প্রকল্পগুলো হলো, কোলা হাটের ছাগল বাজারে মাটি ভরাট ২ লাখ, কোলা হাটের দক্ষিণ পার্শ্বে নলকূপ স্থাপন ৩২ হাজার ৫০০ টাকা, কোলা হাটে পশু জবাইখানা তৈরী বাবদ ৫ লাখ টাকা, কোলা হাটের গো-হাটিতে গ্রীল নির্মাণ ১ লাখ টাকা, কোলা বাজারে সাব-মারসিবল মটর ও পানি সাপ্লাই প্রকল্পে ৪ লাখ টাকা, কোলা হাটের গো-হাটিতে মাটি ভরাট বাবদ ১লাখ ২৬হাজার ৮০৭ টাকা, ভান্ডারপুর হাটে নতুন সেড নির্মাণ বাবদ ৪ লাখ টাকা, ভান্ডারপুর হাটের দক্ষিণ পার্শ্বে নলকূপ স্থাপন প্রকল্পে ৪৪ হাজার ২৩ টাকা বরাদ্ধ প্রদান করা হলেও উক্ত দুই অর্থ বছরের প্রকল্পগুলোর কোন কাজ না করেই সব টাকা উত্তোলন করেছেন চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু।

সরেজমিনে ভান্ডারপুর ও কোলা হাটে প্রকল্পগুলো দেখতে গিয়ে দেখাযায়, ১৪২৩ বঙ্গাব্দের হাট-বাজার ইজারালব্ধের ১০ শতাংশ এর প্রকল্প ভান্ডারপুর হাটের মাছা পট্টির পশ্চিমপার্শ্বে মাটি ভরাট ও ১৫ শতাংশ এর ২নং প্রকল্প ভান্ডাপুর হাটের পুজা মন্ডপের দক্ষিণ পার্শ্বে হাট সেড থেকে মাংসহাটী পর্যন্ত খোলা ড্রেন ও স্লাব এবং মাটি ভরাট প্রকল্পের মধ্যে শুধু মাংস হাটীতে একটি ২৫ ফিট ড্রেন নির্মান করেছেন। আর কোন কোন প্রখল্পের কাজই করেননি তিনি। দুটি প্রকল্পের মাটি ভরাট স্থানটিও একই জায়গা উল্লেখ করা রয়েছে। অপরদিকে ১৪২৩ বঙ্গাব্দে হাট-বাজার ইজারালব্ধের ১৫শতাংশ এর প্রকল্পে কোলা হাটে গো-হাটীতে মাটি ভরাট ও ১৪২৪ বঙ্গাব্দে ১০শতাংশ এর প্রকল্পে কোলা হাটের ছাগল বাজারে মাটি ভরাট, কোলা হাটের গো-হাটীতে মাটি ভরাট প্রকল্প। পরপর এই ৩টি প্রকল্প একিই স্থানে হলেও সেখানে কোন মাটির কাজও করা হয়নি। অপর প্রকল্পগুলোরও কোন কাজও করেননি ঐ ইউপির চেয়ারম্যান।

প্রকল্পের কাজ সমন্ধে জানতে চাইলে ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর ও সম্পাদক সাজাক হোসেন জানান, এখানে গত দুই অর্থ বছরে যতোগুলো প্রকল্প আছে তার মধ্যে মাত্র ৭ হাজার টাকা খরচ করে মাংস হাটি থেকে ২৫ ফিট একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। তাছাড়া আর কোন প্রকল্পের কাজ করেননি ইউপি চেয়ারম্যান।

কোলা হাটের প্রকল্পগুলো দেখতে গেলে সেখানেও কোন কাজ দেখতে না পেয়ে কোলা বাজারের একাধীক দোকানদার, বণিক সমিতির সভাপতি কদ্দুস ও হাট ইজারাদারের সাথে কথা বললে তাঁরা বলেন, গত দুই বছরে এই হাটে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি।

কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, কোলা হাটের গো-হাটী ও ছাগল হাটী আমাদের স্কুল মাঠেই লাগে। কিন্তু সেখানে গত দুই বছরের মধ্যে এই বর্ষা মৌসুমের আগে মাত্র ১০ ট্রাক মাটি দিয়েছেন ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বচ্চু । তাছাড়া আর কোন কাজই করেননি তিনি।

কোলা ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বিকার করেন।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, হাট-বজারের অর্থ প্রকৌশলীর প্রাক্কলন গ্রহন করে পিপিআর-২০০৮ এর বিধান অনুসরণর্পূবক ব্যয় করতে বলা হলেও চেয়াম্যানদেরকে অর্থ ছাড় কবে করেছে সেটিও আমি জানিনা এবং আমাকে কেও কিছু জানায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম আলী বেগ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন , অভিযোগটি আমি এখনো দেখিনি আগামীকাল অফিসে গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে অভিযোগে আরোও জানাযায়, ১৪২৪ বঙ্গাব্দে হাট-বাজার ইজারালব্ধের ৫শতাংশ, ৪৬শাতাংশ ও সব-রেজিষ্টার অফিসের ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরের ১ শতাংশ বরাদ্ধ সহ মোট ২২ লাখ ৩৭ হাজার ২৭২ টাকারও কোন কাজ করেননি ঐ ইউপির চেয়ারম্যান ।

স/অ