সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও  তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকাল ১০টায় উপজেলা বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আনছার আলী, হাফিজার রহমান, শফির উদ্দীন প্রমূখ।

স/অ