সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আ.লীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৩১ মিনিট পড়া
আ.লীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল বেলা ১১টায় চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

মন্ত্রী বলেন- আওয়ামীলীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয়। আজ ধারাবাহিক ভাবে দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে বলেই সর্বত্রই উন্নয়নের চিত্র দৃশ্যমান হয়ে ভাসছে।

মহিলা আওয়ামীলীগের এর সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার সঞ্চালনায় উক্ত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পারভিন আক্তার সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখা, সোমা মজুমদার সহ-সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শিরীন রুখসানা সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ নওগাঁ, এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় ফাহিমা আক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা’র নাম ঘোষনা করেন খাদ্যমন্ত্রী।