বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নির্বাচিত মেয়র মুক্তার আলীর এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আড়ানী পৌরসভার আয়োজনে শেখ রাসেল স্মৃতি ক্লাব সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।
প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। রাজশাহী বেতারের শহিদুল হক সোহেল ও তনুজা আফরিনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সামরুল হোসেন, অধ্যাপক পাঞ্জাতন, ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক, জিল্লুর রহমান, আবদুল আওয়াল, মোজাম্মেল হক রাজ, আসাদুজ্জামান রানা, কার্তিক চন্দ্র হালদার, আবদুস সালাম, লিটন আলী, নারী কাউন্সিলর খাদেজা বেগম, পৌর ছাত্রলীগ নেতা নুরুজ্জামান খান নাইমসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে মেয়র মুক্তার আলী বলেন, পৌরসভায় ২৭টি প্রকল্পের মাধ্যমে ২৭ কোটি ২২ হাজার টাকার উন্নয়ন মূলক কাজ চলছে। এই প্রকল্পের কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে। আমি আপনাদের ভোট নিয়ে মেয়র নির্বাচিত হয়েছি। আমি আপনাদের সুখে দুখে পাশে থেকে পৌরসভার উন্নয়ন করতে চায়। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
পরে তনুজা শিল্পী গোষ্ঠির শিল্পীরা গান গেয়ে দর্শকদের আনন্দ দেন।
স/শ










