সদ্য প্রকাশিত
রাজশাহী

আড়ানী পৌর নারী কাউন্সিলর কেমির মৃত্যূতে শোক প্রকাশ

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আড়ানী পৌর নারী কাউন্সিলর কেমির মৃত্যূতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলার ইলোরা নাজ কেমি (৪০) রোববার রাত সাড়ে ১১টায় রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি……রাজিউন)। তিনি দীর্ঘ দিন থেকে স্তন ক্যান্সারে ভূগছিলেন। তাঁর স্বামী, এক মেয়ে, এক ছেলে, মা, ভাই বোন, মামাসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।

 
সোমবার বেলা ২টায় আড়ানী পৌরসভার হামিদকুড়া মহল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, নাসির উদ্দিন, আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ।
স/শ