সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং আঙ্কারার অনুরোধের জবাবে দামেস্কের প্রতিক্রিয়া পেতে অপেক্ষা করছেন।

এরদোগান এ সময় বলেন, ‘তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা ইতোমধ্যেই বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছি’।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সিরিয়ার জবাবের অপেক্ষায় আছি। আমরা ‍আলোচনায় প্রস্তুত আছি… আমি বিশ্বাস করি যে, এ বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে’।

এরদোগানের এ মন্তব্য রুশ গণমাধ্যম স্পুটনিকও তার প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর, দামেস্ক ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, সিরিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় যদি আলোচনার সুযোগ থাকে, তবে তিনিও তুর্কি নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত।

 

সূত্র: যুগান্তর