সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

‘আ’লীগ সরকার শিক্ষার মানউন্নয়নে কাজ করছে’

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
‘আ’লীগ সরকার শিক্ষার মানউন্নয়নে কাজ করছে’
VLUU L100, M100 / Samsung L100, M100

বগুড়া সংবাদদাত:

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার মানউন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছে। গবির-দুখী ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। ফলে সকল অভিভাবকের মুখে হাসি ফুটেছে। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার বগুড়া গাবতলীর কাগইল নিউ ফোকাস মডেল স্কুলের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ও এপ্লাস শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কাগইল হাইস্কুল মাঠে নিউ ফোকাস মডেল স্কুলের প্রতিষ্টাতা লিয়াকত আলী মুন্জু’র সভাপতিত্বে সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচ আজম খান, সরকারী আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড.গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গফুর, কাগইল হাইস্কুলের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লা, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, যুগ্ম মহা সচিব রোটাঃ মোস্তাফিজার রহমান, গাবতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক বায়হানুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিল্টন হোসাইন। আরো বক্তব্য রাখেন স্কুলের পরিচালক (প্রশাসন) বিপুল কুমার সাহা, প্রধান শিক্ষক মোনারুল ইসলাম, শিক্ষক ডালিম কুমার, সুশান্ত কুমার, সুজিত কুমার, নূর মোঃ রকি, রাকিব হাসান, অভিভাবক আব্দুল বাছেদ প্রমূখ।

শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত ও এপ্লাস শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস বিতরন করেন। এরপর কন্ঠশিল্পী জুয়েল মাহমুদের সঙ্গীত দল গান পরিবেশন করেন।

স/অ