শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ভারপ্রাপ্ত দিয়ে চলছে মন্তব্য করে আলাল বলেন, ‘আওয়ামী লীগ এখন সব ভারপ্রাপ্ত দিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দিন আগে বলেছেন, বিএনপির মধ্যে আর কাউকে পাওয়া গেল না, এমন কোনো নেতা নেই যে একজন দণ্ডিতকে, অপরাধীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হলো। সেই কথা বলতে না বলতেই এক মাসের মাথায় ছাত্রলীগ ভারপ্রাপ্ত, যুবলীগ ভারপ্রাপ্ত, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত, কৃষক লীগ ভারপ্রাপ্ত- এ পর্যন্ত ভারপ্রাপ্ত এসে ঠেকেছে।’
দেশের মানুষ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে কবে আওয়ামী লীগ ভারপ্রাপ্ত নেতৃত্বে যাবে। দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন। আপনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। আপনিও নিজে সরে গিয়ে ওখানে ভারপ্রাপ্ত কাউকে দেন।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সোহেল রানার পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় প্রমুখ বক্তৃতা করেন।










