সদ্য প্রকাশিত
রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা জুবাইদা রহমান নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী ৭ নভেম্বর ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক

আর কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
আর কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানকে একটি চুক্তিতে আসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের পরবর্তী কয়েক ঘণ্টার সময়সীমার কথা আবারও মনে করিয়ে দিয়েছে হোয়াইট হাউস।

তারা জানিয়েছে, তেহরান নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি শর্ত পালনে ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আলুজাজিরাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানি সরকারের হাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত সময় আছে।’

তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে কোন পর্যায়ে আছে এবং তিনি (ট্রাম্প) শেষ পর্যন্ত কী করবেন, তা কেবল প্রেসিডেন্টই জানেন।’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন