রাজশাহী

আরএমপির পুলিশ কমিশনার ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বদলি

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আরএমপির পুলিশ কমিশনার ও রাজশাহী রেঞ্জ ডিআইজি পদে রদবদল করা হয়েছে। পুলিশের শীর্ষ দুই পদে নতুন কর্মকর্তার পদায়ন করেছে সরকার।

আজ বুধবার (০২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী  রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেনকে পদায়ন করা হয়েছে।

আর পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির বিশেষ শাখার (এসবি) ডিআইজি আবু কালাম সিদ্দিককে।

এছাড়া আরএমপির বর্তমান কমিশনার হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স/অ

 

 

ট্যাগ: