সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
চাকরি

আরএফএল গ্রুপে ২২ পদে চাকরি

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আরএফএল গ্রুপে ২২ পদে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ‘সিনিয়র এক্সিকিউটিভ—সেলস (গার্মেন্টস অ্যাকসেসরিজ)’ পদে পাঁচজন, ‘সেলস এক্সিকিউটিভ (করপোরেট সেলস)’ পদে পাঁচজন ও ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাক্ট ডিজাইন)’ পদে ১২ জনসহ ২২ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

সিনিয়র এক্সিকিউটিভ—সেলস (গার্মেন্টস অ্যাকসেসরিজ)

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী এবং ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

 

সেলস এক্সিকিউটিভ (করপোরেট সেলস)

সিভিল বা মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় ও উপস্থাপনে পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাক্ট ডিজাইন)

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। সিনিয়র এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করা যাবে যথাক্রমে ৫ এপ্রিল, ৩০ মার্চ ও ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম