সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আমি কি নায়ক হতে পারবো?

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
আমি কি নায়ক হতে পারবো?

কাজী কামাল হোসেন, নওগাঁ:
পড়াশুনা করে কেউ হতে চায় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ক্রিকেটার, ফুটবলার কেউ বা বিসিএস দিয়ে বিভিন্ন দফতরে বড় কর্মকর্তা হওয়া। সবার ইচ্ছা আলাদা। আলাদা চিন্তাশক্তিও। তবে নায়ক হওয়ার স্বপ্নে বিভোর এক বালক। প্রবল ইচ্ছাশক্তি আর আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। লক্ষ্য একটাই পছন্দের নায়ক।

শহর ও গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয় নায়কদের কণ্ঠ নকল করে নিজের কণ্ঠে প্রকাশ করা। অবিকল নায়কদের কণ্ঠের মতো করে প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার পাওয়া অর্থ দিয়ে নিজের পড়াশুনার খরচের কাজে ব্যয় করা। স্বপ্নে বিভোর এ ছেলেটির নাম আশরাফুল ইসলাম। আশরাফুল কি নায়ক হতে পারবে? পূরন হবে কি তার ইচ্ছা?

আশরাফুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় খাজুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের এক দিনমজুর কৃষক পরিবারের সন্তান। দিনমজুর বাবা আমিনুল ইসলামের পরিশ্রমের উপর নির্ভর করে স্ত্রী ও দুই ছেলেসহ চার সদস্যের জীবিকা। অর্থনৈতিক অস্বচ্ছলতা এবং সংসারে অভাবের কারণে দুই ছেলের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে।

ছোট বেলায় আশরাফুলকে তার নানা তাহের আলী শাহ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামে নিয়ে আসেন। আশরাফুলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় বাড়ীর পাশে দক্ষিণ মৈনম হাই স্কুল এ্যান্ড কলেজে ভর্তি করে দেন। চলতি বছর ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ন হয়। বর্তমানে নওগাঁ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেনীতে অধ্যয়নরত।

লেখাপড়ার পাশাপাশি ছোট থেকেই আশরাফুল টিভিতে সিনেমার রূপালি পর্দায় চলচিত্র জগতের প্রয়াত নায়ক মান্নার অভিনীত বাংলা ছায়াছবি দেখা শুরু। তার মনে ধরে নায়ক মান্নাকে। নায়ক হতে চাই আত্মবিশ্বাস! আর সেই দৃঢ় বিশ্বাস নিয়ে চলচিত্র জগতের প্রয়াত নায়ক মান্নার কণ্ঠ ধারণের মাধ্যমে তার ব্যাতিক্রমী প্রতিভা বিকশিত করতে চায়।

শুধু নায়ক মান্নাই নয়। তার প্রিয় নায়কদের কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলিয়ে কথা বলার পাশাপাশি নায়ক হওয়ার আত্মবিশ্বাস বুকে ধারণ করা। শহর ও গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয় নায়কদের কণ্ঠ নকল করে নিজের কণ্ঠের মাধ্যমে প্রকাশ করে অনেক পুরস্কার পেয়েছে সে। এছাড়াও চৌধুরী জাফরুল্যা সারাফতের কণ্ঠে ধারাভাস্য প্রদান এবং যাত্রাপালায় অভিনীত রাজা-সেনাপতির অভিনয় করতে পারে।

আশরাফুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানায়, বর্তমানে দেশীয় চলচিত্রে অভিনয় জগতের প্রয়াত নায়ক মান্নাসহ অসংখ্য নায়ক এবং খলনায়কের হুবহু কণ্ঠ নকল করে অভিনয় করি। আর এই প্রতিভাগুলো তার দীর্ঘ দিনের সাধনারই ফসল। বাংলা চলচিত্রের বাংলা এক্সট্রা অডিনারী ভিলেন মিশা সওদাগর, ভয়ংকর ভিলেন ডিপজল, এক্সসেপশনাল পারফর্মার ওমর সানী, ওয়ান এ্যান্ড ওনলী সুপার স্টার অব সাকিব খান, কাজী মারুফ খান, ওল্ড ইজ কোল্ড কাজী হায়াত, কমিডি কিং কাবিলা, ডেন্জার ভিলেন মিজু আহম্মেদ, নিউ জেনারেশন হিরো আরেফিন শুভ, এ্যাকশন হিরো অনন্ত জলিলসহ আরো অনেকের কণ্ঠ অবিকল নকল করে অভিনয় করা।

আশরাফুল ইসলাম আরো জানায়, ভারতীয় চলচিত্রেরও বেশ কিছু অভিনেতার কণ্ঠে অভিনয় করতে পারি। যেমন অপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ, লাভার বয় দেব, এ্যাকশন হিরো মিঠুন চক্রবর্তী, প্রশেনজিৎ, অংকুশ, ভিলেন রনি-দা, আশিশ বিদার্থী।

ভবিষ্যৎ পরিকল্পনায় আশরাফুল জানায়, মান্নার গ্রামের বাড়ীতে গিয়ে তার কবর জিয়ারত করা। প্রিয় নায়ক মান্নার মৃত্যুর খবর শুনে দুই দিন না খেয়ে ছিলাম। তার কণ্ঠ ধারণ করে সফল নায়কে নিজেকে পরিনত করে স্বপ্ন ইচ্ছা পূরণ করা। আমার স্বপ্ন পূরণে সকলের সহযোগীতা কামনা করছি।

স/শ