সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
শিল্প ও সাহিত্য

আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক২০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে ল্যাবএইড হাসপাতাল।

বিশ্বসাহিত্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা তানিয়া আফরোজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পা পিছলে পড়ে গিয়ে তার কোমর আর পায়ের জয়েন্টের অংশ ভেঙ্গে গেছে। সেখানে অস্ত্রোপচার করা হবে। তবে কবে অস্ত্রোপচার করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তানিয়া আফরোজ বলেন, গত শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রোগামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার জন্য গাড়ি কাছে যাচ্ছিলেন। গাড়ি পার্কিং করা ছিলো বাংলাভিশনের উল্টো পাশে। ওই সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় রোড ডিভাইডার থেকে তিনি পা পিছলে পড়ে আহত হন। তখন তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৯ মার্চ রোববার রাতে তাকে শমরিতা হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। ল্যাবএইড হাসপাতালেই তার অস্ত্রোপচার করা হবে।
সূত্র: রাইজিংবিডি