সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে সিহাব হত্যা মামলার প্রধান আসামি ও তার বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে সিহাব হত্যা মামলার প্রধান আসামি ও তার বাবা গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে আলোচিত কিশোর সিহাব হত্যা মামলার প্রধান আসামি শিপলু ও তার বাবা এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি থানা পুলিশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের বাজার থেকে তাদের গ্রেপ্তার করেছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের দিন বিকেলে করজবাড়ীর এখলাছের ছোট ছেলের সাথে দমদমা উত্তর পাড়ার সোহাগের ছেলে সিহাবসহ বেশ কয়েকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে তা মারপিটে গড়ায়। এর জের ধরে পরদিন রবিবার বিকেলে ওই ব্রিজ এলাকায় এখলাছের বড় ছেলে শিপলুসহ কয়েকজন অবস্থান নেয় এবং ওই সিহাবকে ভেবে দমদমা গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হরুন অর রশিদের ছেলে সিহাবের গলায় ছুরিকাঘাত করে। এতে সিহাব ঘটনাস্থলে মারা যায়। পরেরদিন উপজেলার করজবাড়ী গ্রামের এখলাছের ছেলে শিপলুকে প্রধান আসামি করে ৮জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার ৭দিন পর মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে ময়মনসিংহের মধুপুর গ্রামের একটি বাজার থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।