সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে সরকারি মূল্যে ব্যবসায়ীদের চামড়া কিনতে আহবান

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে সরকারি মূল্যে ব্যবসায়ীদের চামড়া কিনতে আহবান
আদমদীঘি প্রতিনিধি :
ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে চামড়া ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র অফিস কক্ষে সামাজিক দুরত্ব মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আসন্ন ঈদুল আযহায় সরকারের নির্ধারিত মূল্যে কোরবানী পশুর চামড়া কেনাবেচা ও যত্রতত্র ময়লা না ছড়ানো হয় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া কোরবানী পশুর চামড়া কিনে কেউ যেন হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক, চামড়া ব্যবসায়ী বেলাল হোসেন, তোফা, জামাত আলী, মজিবর রহমান প্রমূখ।
স/অ