সদ্য প্রকাশিত
রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ
বগুড়া

আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন পুরুষ ও নারী চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে তাদেরকে প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জিএমএ গফুর।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম, বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ, আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়। প্রশিক্ষণ শেষে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন কৃষকের মধ্যে চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

স/রি