সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করেন বগুড়ার সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ। আরো ছিলেন আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, বগুড়ার হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ কৃষিবিদ মীর কাসেম আলী প্রমূখ।

প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক ও কৃষাণীকে প্রকল্পের পক্ষ থেকে প্রদর্শনী বাস্তবায়নের জন্য দার্জিলিং কমলা, মাল্টা ও লেবু চারা, স্প্রেয়ার, জৈব,রাসায়নিক সার, গ্রাফটিং নাইফ, কীটনাশক,ও সিকেচার বিতরণ করা হয়।

স/রি