সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে বিএনপির ৩শ নেতা-কর্মীরা পেল টিকনের উপহার

নিউজ ডেস্ক১৭ মে ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে বিএনপির ৩শ নেতা-কর্মীরা পেল টিকনের উপহার

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহাফুজুল হক টিকন ব্যক্তিগত তহবিল থেকে বিএনপির নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছেন। রোববার বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের পাইকাড়ি মৎস্য আড়ৎ এলাকা থেকে এ কার্যক্রম শুরু করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় তিনি উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের তিন’শ নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী প্রদানের উদ্যোগ নেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও নগদ অর্থ। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, যুবদল নেতা আনোয়ার হোসেন জীবন, রুহুল আমিন, মাহমুদুল আলম, ছাত্রদল নেতা আরিফুল হক রোমান, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসেন, রুবেল, সেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক প্রমূখ।

মাহাফুজুল হক টিকন বলেন, করোনার ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী উপহার দিচ্ছি এবং এ কার্যক্রম অব্যহত থাকবে।

আদমদীঘিতে করোনার মধ্যে পাকছে ধান, বাড়ছে চিন্তা