সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে পিআইওসহ করোনায় আক্রান্ত ৫

নিউজ ডেস্ক১ জুলাই ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে পিআইওসহ করোনায় আক্রান্ত ৫

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউএনও অফিসের জারি কারক (প্রোসেস সার্ভার), শাঁওইলের এক ব্যবসায়ী ও ঢাকা ফেরত স্বামী-স্ত্রীসহ আরও ৫জন করোনায় আক্রাক্ত হয়েছেন। বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ফল আসে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, নতুন আক্রান্তদের মধ্যে গত ২৩ জুন ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং শাঁওইলের আক্রান্ত ব্যবসায়ী বগুড়ায় নমুনা দিয়ে এসেছিলেন। নমুনা ফলাফল পজেটিভ আসায় আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ওই অফিস সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে আক্রান্তদের হাসপাতালে নেয়া হবে।