সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে পার্চিং উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে পার্চিং উৎসব অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে চলতি রোপা আমন মৌসুমে ক্ষেতে মরা গাছের ডাল দিয়ে পাখি বসার ব্যবস্থা করে ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় নিধন পদ্ধতি (পার্চিং) ব্যবহার করায় কৃষকদের উদ্ধুদ্ধকরণের জন্য পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বড় আখিড়া, কালাইকুড়ি, নশরতপুর ও মুরইল এলাকার মাঠে এই পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে পার্চিং এর উপকারিতা হিসাবে ক্ষেতের ক্ষতিকার পোকা-মাকড় নিয়ন্ত্রন, পার্চিং ফসলের উৎপাদন খরচ কমায়, কীটনাশকের ব্যবহার কমায় ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করাসহ নানা বিষয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, এসএপিপিও মো. সাইফুল ইসলাম, সুকেশ চন্দ্র পাল ও খাদেমুল মাসুদসহ স্থানিয় কৃষকরা।

স/অ