সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে ডিলারের গুদাম থেকে ২৬৪ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
আদমদীঘিতে ডিলারের গুদাম থেকে ২৬৪ বস্তা চাল জব্দ

আদমদীঘি  প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বেলাল হোসেনের গুদাম থেকে ২৬৪বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয় এবং ডিলার বেলাল হোসেনের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। তিনি পূর্ব ছাতনীর মৃত সোলায়মান হোসেনের ছেলে।

জানাগেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়াহাট এলাকায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বেলাল হোসেন পার্শ্ববর্তী নওগাঁর চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী সাহার আলীর কাছে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। ভোর রাতে এসব চাল গুদাম থেকে অটোরিক্সা যোগে পাচারের সময় স্থানীয় জনতার হাতে ধরা খায়।

এসময় তারা চালভর্তি একটি অটোরিক্সাসহ ২জন চালককে আটক করতে সক্ষম হলেও ডিলার বেলাল হোসেন কৌশলে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টায় সান্তাহার ওসি এলএসডির কৃষ্ণ কাঞ্চন, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ও ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের উপস্থিতিতে গুদামে তল্লাশি চালিয়ে ৫০কেজি ওজনের ৩০বস্তা ও ৩০ কেজি ওজনের ২৩৪ বস্তা মিলে সর্বমোট ২৬৪বস্তা চাল জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।

অপরদিকে স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু অভিযুক্ত বেলাল হোসেনকে চাল ডিলারি কাজে সার্বিক সহযোগিতা করে থাকেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিলার বেলাল হোসেন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে ।

স/আ.মি