সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির বিনাহালী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ না হওয়ায় এবার বর্ষা মৌসুমে কাঁচা রাস্তায় কাঁদামাটি সৃষ্টি হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের বটতলী বাজার থেকে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি কাঁদামাটি আর পানিতে একাকার হয়ে পথচারীসহ যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে। ফলে অসহনিয় দূর্ভোগের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক খন্দকার বলেন, রাস্তাটির জন্য আবেদন করে চাহিদাপত্র পাঠিয়েছি। বরাদ্দ এলে রাস্তাটি করে দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান জানান, রাস্তার বিষয়টি জানা নেই। তবে রাস্তাটি যদি এলজিইডির আওতায় হয় তাহলে জনদূর্ভোগ লাঘবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তাটি করে দেয়া হবে। আর যদি আওতার বাহিরে হয় তাহলে উপজেলা পরিষদের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ করা হবে।

স/অ