নওগাঁ

আত্রাইয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৯১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক এবাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোর্শেদ মোঃ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ, আত্রাই প্রেস ক্লাব সভাপতি মো. রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার তহিদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর এমদাদুল হকসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, চিকিৎসক ও নার্সদের আরো আন্তরিক হতে হবে। সেই সাথে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতাসহ বন্যা পরবর্তী কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা নিয়মিত চালু রাখার কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর কথা বলেন ।

স/শা