সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সাংবাদিক আহত

নিউজ ডেস্ক৯ মে ২০২০১ মিনিট পড়া
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সাংবাদিক আহত

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক নাহিদ, সদস্য তপন কুমার সরকার।

জানা যায়, শনিবার সকালে পেশাগত কাজে সংবাদ সংগ্রহের জন্য আত্রাই থেকে বান্দাইখাড়া যাওয়ার পথে নজরুল ইসলামের ইট ভাটার কাছে মটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে সাংবাদিক নাজমুল হক নাহিদ গুরুতর জখম এবং রুহুল আমীন ও তপন কুমার সরকার আহত হন। আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হলে নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নওগাঁয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন এবং রুহুল ও তপন বাসায় বিশ্রামে রয়েছেন।

আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন সেন্টু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহত তিন জনের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।