সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে দিনব্যাপী বাংলাদেশ সেনা বাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্মি মেডিকেল কোর ইউনিট ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সিও লেঃ কর্নেল মাসুদ-উল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ক্যাপ্টেন জোবায়ের, ক্যাপ্টেন সুরাইয়া, ক্যাপ্টেন রিজুয়ানা।

এ সময় স্থানীয় পর্যায়ে থেকে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, মোঃ ওয়াজেদ আলী লিটন, মোঃ আব্দুল মজিদ গোলাপ, মোসলেম উদ্দিন আহম্মেদ প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ হাজারেরও অধিক রোগীকে বিনা মূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স/শ