সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

আত্রাই প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের পরমপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে জন্মাষ্টমীর র‌্যালি, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনার মধ্যদিয়ে দিবষ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকল ১১টায় আত্রাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাঁচুপুর কালীমাতা মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।
পরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলার সভাপতি মধুসুদন প্রামানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বক্তব্যদেন সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, তাপস কুমার পাল,তপন কুমার সরকার, সত্যেন চক্রবর্ত্তী,অসিম রায়,সুবির সরকার,প্রশান্ত সরকার,অনুপ চন্দ্র দাস, শিশির সাহা,শেখর সরকার,কালিদাস মালাকার,রামকৃষ্ণ পাল,রথিন চন্দ্র দাস, পরিমল চন্দ্র প্রামানিক প্রমুখ।

 
সভায় বক্তারা বলেন, প্রত্যেক ধর্মের বাণী মানুষের কল্যানের জন্য। ভগবান শ্রী কৃষ্ণের আদর্শে আদর্শায়িত হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।

স/অ