সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে শিক্ষকের আঘাতে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে শিক্ষকের আঘাতে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের আঘাতে ছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হায়দার আলী ও সহকারি শিক্ষক আনিছুর রহমান একে অপরের সাথে শ্রেণী কক্ষে পাঠদান নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা ধাক্কি হয়।

 

হাইদার আলীর পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্র কামরুল হাসান (১১) কাছে আসলে তাকে উদ্দেশ্য করে শ্রেণী কক্ষের এক পাশে পড়ে থাকা ফ্যানের পাখা দিয়ে আনিছুর রহমান শিশু কামরুলকে আঘাত করে। তখন সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

 

তৎক্ষনাত তাকে উদ্ধার করে  জরুরী ভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শনিবার বিকালে আহত কামরুলের বাবা বাদি হয়ে শিক্ষক আনিছুর রহমানের উপর আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে
স/শ