সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে মোবাইলের দোকানে দুধর্ষ চুরি

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে মোবাইলের দোকানে দুধর্ষ চুরি

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া বাজারে শুক্রবার দিবাগত রাতে পলি ফোন ফ্যাক্সের দোকানে ভান্টিনেটাল ভেঙ্গে অভিনব কায়দায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পলি ফোন ফ্যাক্সের পরিচালক মো. ছাবেদ আলী জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকালে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ভিতরে বিভিন্ন মোবাইলের প্যাকেট এলোমেলো ভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।

এরপর দেখতে পান দোকানের ভান্টিনেটালটি ভাঙ্গা রয়েছে। এতে তার দোকান থেকে  বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, ব্যাটারী, মেমোরি কার্ড, রিচার্জ কার্ড ও নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে কতিপয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজার বলেন, মোবাইল দোকানে চুরির সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/আ