নওগাঁ

আত্রাইয়ে ভুটভুটি ও ট্রলির সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকায় ভুটভুটির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজনরে মৃত্যু হয়ছে। এ ঘটনায় একজন আহত হয়ছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫), শ্রীঃ অনাথ হালদারের ছেলে শ্রীঃ বিশ্বনাথ হালদার (২৬)। এ ঘটনায় গুরুত্ব আহত হলেন, একই গ্রামের শ্রীঃ মংলা হালদারের ছেলে শ্রীঃ লক্ষণ হালদার (৩৮)।

সকালে আত্রাই মাছ বাজার থেকে যাত্রীবাহী একটি ভুটভুটি ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটি চালক ও এক যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তাদের মৃত্য হয়। আহত শ্রীঃ লক্ষণকে তাৎক্ষনিক আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং এক জন গুরুত্বর আহত হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স/আ