সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ মিাছল ও সমাবেশ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ মিাছল ও সমাবেশ

আত্রাই প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের প্রতিবাদে পুলিশি বাধা অপেক্ষা করে নওগাঁর আত্রাইয়ে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আত্রাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

থানা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল উসলাম রেজুর নেতৃত্বে আত্রাই রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই-ভবানীগঞ্জ সড়কের তিন মাথা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আত্রাই থানা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তব্য দেন, আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান , আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, থানা ছাত্র নেতা নসিব, সেন্টু, মহিলা নেত্রী মোছাঃ মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।

 

স/আ