আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে সামিউল আলম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামে বাড়ির পার্শ্বের ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু সামিউল উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত শিশু সামিউল আলম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পার্শ্বের ডোবাতে পড়ে যায়।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকজন শিশু সামিউল আলমকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বের ডোবার পানিতে শিশু সামিউল আলমেকে তারা দেখতে পেয়ে তারা তাকে উদ্ধার করে। পরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স/শ










