আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে সাদিক হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাদিক উপজেলার দিঘা পূর্বপাড়া গ্রামের মোঃ মামুন প্রাং এর ছেলে।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দিঘা পূর্বপাড়া গ্রামে বাড়ির পার্শ্বের ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ বদরদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত সাদিক আজ সকালে বাড়ির উঠানে খেলা করছিলো।

খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পার্শ্বের ডোবাতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকজন শিশু সাদিককে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে।
খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বের ডোবাতে শিশু সাদিককে তারা দেখতে পেয়ে তারা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে শিশু সাদিকের মৃত্যু হয়।
স/আ










