সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

আত্রাইয়ে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২১২ মিনিট পড়া
আত্রাইয়ে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন


নাজমুল হক নাহিদ, আত্রাই :

নওগাঁর আত্রাইয়ে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠভরা ধান, ধানের ভারে ন্যুয়ে পড়েছে শীষ। অধিকাংশ মাঠগুলোতে ধান পাকতে শুরু করেছে। ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে মাঠের পর মাঠ। এ যেন এক মনোরম দৃশ্য। তারপরও কৃষকদের মুখে মুখে এখন শুধু আল্লাহ-বিল্লাহ। যেন যে কোন প্রকার প্রতিকূলতা থেকে হেফাজত করে মহান স্রাষ্টা এ আবাদ ঘরে তোলার সুযোগ করে দেন।

জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী, পাঁচুপুর ও বিশা ইউনিয়ে সর্বাধিক পরিমান জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের বোরোচাষে কোন সমস্যায় পড়তে হয়নি। বিশেষ করে বীজতলা থেকে ধান রোপন ও পরিচর্যা সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের ধান এখন দর্শনীয় হয়ে উঠেছে। অনেক মাঠে ধান পাকতে শুরু করেছে। আগাম জাতের বোরো ধান কোন কোন স্থানে কাটতেও শুরু করেছে। তারপরও অধিকাংশ মাঠগুলোর ধানের শীষের সাথে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠের পর মাঠ সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে। আর অল্প কিছু দিনের মধ্যেই পুরো দমে শুরু হবে ধান কাটার মাড়াইয়ের কাজ। তাই সব কৃষকদের মুখে মুখে এখন আল্লাহর নাম। তারা শুধু আল্লাহ-বিল্লাহ করছেন যাতে করে কোন দুর্যোগ এসে তাদের স্বপ্ন চুরমার করে না দেয়।

উপজেলার চৌথল গ্রামের আবু বক্কর ছিদ্দিক বলেন, এবারে আমি ৫৬ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। এর প্রায় সবগুলোতেই জিরাসাইল ধানের আবাদ করেছি। আমার জমির প্রায় সব ধানই পেকে যাচ্ছে। এ সময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা তিনি যেন যে কোন প্রকার দুর্যোগের কবল থেকে আমাদের আবাদকে রক্ষা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, বোরো চাষের শুরু থেকেই ভাল মানের বীজ, জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি। বর্তমানে কিছু কিছু এলাকাতে ধান কাটা শুরুও হয়েছে। এগুলো জমিতে ফলনও বাম্পার হচ্ছে। তারপরও যেসব জমির ধান ৮০ ভাগ পেকে গেছে ওই সব জমির ধান দ্রুত কেটে নিতে আমরা কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।

স/অ