সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। আহত যুবক উপজেলার মনিয়ারী গ্রামের ডা. আব্দুস ছাত্তারের পুত্র এনামুল বারী রাসেল (২৫)।

 
জানা যায়, রোববার রাসেল জমাজমি সংক্রান্ত বিষয়ে উপজেলা রেজিষ্ট্রি অফিসে আসে। সেখানে একটি স্টলে চা পান করতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময় রক্তাক্ত শরীর নিয়ে সে দৌড় দিলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 
এ ব্যাপারে আত্রাই থানার ওসি (তদন্ত) শামসুল হক সিল্কসিটি নিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত কারন জানা যায়নি। দ্রুত মোটিভ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/অ