সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে দুই মাস ধরে একঘরে একটি পরিবার

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আত্রাইয়ে দুই মাস ধরে একঘরে একটি পরিবার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে একটি পরিবারকে প্রায় দুই মাস যাবৎ সামাজিক ভাবে একঘরে করে রেখেছে সমাজের মাতব্বরা। ফলে ওই পরিবারের সামাজিক জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে এককভাবে অবরুদ্ধ থাকায় মানসিক ভারসাম্য হারাতে বসেছেন গৃহবধু রেখা বানু। এমনকি দুই মাস ধরে কোন সামাজিক অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যদের দাওয়াত দেওয়া হচ্ছেনা। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। অমানবিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের বিশা ভাটোপাড়া গ্রামে।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রেখা বানু সম্প্রতি একই গ্রামের নন্দিপাড়ায় গড়ে ওঠা একটি মাজারে মান্নত দিতে যান। ওই মাজারের কথিত খাদেম আতিকুরের সাথে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রাম্য সালিসে মকবুলের পরিবারের কাছে থেকে ৩০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়। ইতোমধ্যে রেখা বানু মাতব্বরদের দাবিকৃত ৩০ হাজার টাকা জনৈক কাশেম মাষ্টারের ছেলে বাবুর নিকট জমা দেন। এরপরও সমাজের মাতব্বররা মকবুলের পরিবারকে গত কুরবানি ঈদের পর থেকে এক ঘরে করে রাখার ঘোষনা দেয়।
এ বিষয়ে রেখা বানুর সাথে আলাপকালে তিনি বলেন, আমার দুই ছেলে প্রবাসী। আমাদের ভালো খাওয়াপড়া সমাজের চক্ষুশুল হয়েছে। এ জন্যই ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদেরকে একঘরে করে রাখা হয়েছে।
এ ব্যাপারে রেখা বানুর স্বামী মকবুল হোসেন বলেন, তাদের অভিযোগের কোন সত্যতা নেই। অন্যায়ভাবে সমাজের মাতব্বররা আমাদের একঘরে করে রেখেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে এব্যাপারে সমাজের মাতব্বর  কাবের মাষ্টার বলেন, মাজারের ছেলে আতিকুলের সাথে রেখার অবৈধ সম্পর্কের কারণে তাদেরকে দীর্ঘ দিন থেকে একঘরে করে রাখা হয়েছে।
এ বিষয়ে বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, এই পরিবারকে একঘরে করে রাখার বিষয়টি আমার জানা নেই। পরিবারটি যাতে সামাজিক ভাবে সবার সঙ্গে বসবাস করতে পারে বিষয়টি যেনে সেই পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স/আ