সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে ট্রাক্টর চাপায় এক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে ট্রাক্টর চাপায় এক যুবকের মৃত্যু

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সজিব আহম্মেদ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার নান্দায়বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত সজিব আহম্মেদ উপজেলার রসুলপুর গ্রামের মৃতঃ নান্টু মাষ্টারের ছেলে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সজিব আহম্মেদ মোটরসাইকেল চালিয়ে নওগাঁ থেকে তার নিজ বাড়ি রসুলপুর অভিমুখে আসছিলো। পথ মধ্যে হঠাৎ করে রানীনগর উপজেলার নান্দায়বাড়ি নামক স্থানে ধান বোঝায় দ্রুতগতির একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই তিনি মারা যান।

 

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

 

এদিকে সজিব আহম্মেদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/অ