আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ৪৫তম জাতীয় সমবায় দিবস।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালী শেষে “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তাফা বাদল, ইউপি চেয়ারম্যান আফছার প্রাং, আক্কাস আলী, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম নিজামুদ্দিন আহম্মেদ উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হকসহ বিভিন্ন সমবায় নেতৃবৃন্দ।
স/শ










