সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে জলাতংক রোগে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে জলাতংক রোগে শিশুর মৃত্যু

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে জলাতংক রোগে আক্রান্ত হয়ে আল-আমীন (৪) নামক এক শিশু মারা গেছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

 

সে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা গ্রামের বাবুল হোসেনের একমাত্র ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় দেড়মাস পূর্বে বাড়ি সংলগ্ন স্থানে একটি কুকুর তাকে কামড় দেয়। পরে তাকে স্থানীয় কবিরাজের নিকট থেকে গুড় পরা খাওয়ানো হয় এবং ঝারফুঁক দেয়া হয়। তারা ভেবে ছিলেন এতেই শিশু আল-আমীন সুস্থ্য হয়ে যাবে। কিন্তু ওই কুকুরের বিষক্রিয়ায় সে জলাতংক রোগে আক্রান্ত হয়ে যায়।
গত কয়েকদিক আগে বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে রাজশাহী পপুলার ডায়াগনেস্টিক হাসপালাতে ভর্তি করে দেয়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার সন্ধ্যায় শিশুটি মারা যায়। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা মাতা পাগলপ্রায় হয়ে গেছেন।

স/অ