আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ১৩ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, উপজেলার বান্ধাইখাড়া গ্রামের মৃত. সোলাইমান আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৮) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলাউদ্দিনকে (৪০) বান্ধাইখারা বাজার এলাকা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে ১৩ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজার জানায়, আটককৃত আবুল কালাম আজাদ ও আলাউদ্দিন দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থেকে ১৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/আ










