আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মোঃ তাছের উদ্দিন (৪৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাছের উদ্দিন সমাসপাড়া গ্রামের মৃত আমেদ আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরোদ্দোজা জানান, শনিবার নিহত যুবক তাছের সাংসারিক অভাব অনটনের কারণে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় আত্রাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স/শ










