সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে গৃহবধূর আত্মহত্যা

আত্রাই প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে নওগাঁর আত্রাই উপজেলার কাসুন্দা গ্রামে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত গৃহবধূ শারমিন আক্তার উপজেলার কাসুন্দা গ্রামের সবুজ হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্বামীর সাথে শারমিন আক্তারের সাংসারিক কলহের জের ধরে কথা কাটা-কাটি হয়। এর পর সে তার স্বামীর উপর অভিমান করে সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে মাটিতে নামিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে  জানান, নিহত শারমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
স/শ