আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় চত্বওে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ গোলাপ, ওয়াজেদ আলী লিটন, মোসলেম উদ্দিন আহম্মেদ, সহকারি শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, আবুবক্কর সিদ্দিক প্রমুখ।
স/শ










