সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে কাব স্কাউটস কোর্সের সমাপনী

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে কাব স্কাউটস কোর্সের সমাপনী

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থনীয় কাব লিডার তারেক মো. মাহবুব।

প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, স্কাউটস প্রশিক্ষক আব্দুল হান্নান, আকবরী রাবিয়া খাতুন, আইয়ুব আলী।

অন্যান্যের মধ্যে সাংবাদিক মো. রুহুল আমিন, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য ৪৫৪ তম কাব স্কাউটসের এ প্রশিক্ষণ কোর্স ২৩ অক্টোবর শুরু হয়ে গতকাল শেষ হয়।

স/অ