আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রুবেল হোসেন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল হোসেন উপজেলার শ্রীধরগুরলই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার কলেজ থেকে ফেরার পথে ছাত্রীটিকে শ্রীধর গ্রামের আব্দুল মজিদের পূত্র পাপ্পু (২৩), মকবুল হোসেনের পূত্র রুবেল (২৫) ও একই গ্রামের মোঃ ময়নার পূত্র ছেজার (২৬) মেয়েটিকে বিভিন্ন ভাবে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে ছাত্রীটি চিৎকার করতে লাগলে তারা তাকে ছেড়ে দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ছাত্রীটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে মেয়েটির বাবা উপজেলার ইসলামগাঁথী গ্রামের সুলতান মেম্বার বাদি হয়ে তিন জনকে আসামী করে গত রবিবার রাতে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে আত্রাই থানা তদন্ত কর্মকর্তা শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার রাতে অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি দুই জনকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
স/শ










