আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী রকেট উপজেলার জামগ্রাম গ্রামের মোঃ মোকলেছ সোনারের পুত্র বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জামগ্রাম এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিতিত্তে আত্রাই থানা এস আই মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মোঃ রকেট (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
তিনি আরো বলেন, তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/অ










