সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে আগুনে পুড়ল ৫টি দোকান

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে আগুনে পুড়ল ৫টি দোকান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর সুইচগেট বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া আবু সাইদ টেলিকমের পরিচলিক আবুসাইদ বলেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকে হঠাৎ ছামাদ আলীর ফলের ফলের দোকানে আগুন জ্বলতে দেখা যায়।

আগুন দেখতে পেয়ে এলাকাবাসী সঙ্গে সঙ্গে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় হামিদুলের মুদির দোকান, জাহাঙ্গীর আলমের চাউলের আরৎ ও আজাহার হোসেনের চা ষ্টল।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতায় চন্দ্র জানান, এ আগুনের ফলে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরো বলেন বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

স/আ