আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার জয়সাড়া উত্তর পাড়া গ্রামে আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়সাড়া উত্তরপাড়া গ্রামের আক্কাস খাঁ এর ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়। কিন্তু মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে যায় আক্কাস খাঁ ও হবিবর রহমান খাঁ (হবি মিস্ত্রীর) বাড়ির মোট চারটি ঘর।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতায় চন্দ্র জানান, এ আগুনের ফলে ঘরে চাতালে রাখা ধান, ভুট্টা, পাট, নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স/শ










