সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে অভিভাবকহীন বালক নিয়ে বিপাকে আশ্রয়দাতা

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে অভিভাবকহীন বালক নিয়ে বিপাকে আশ্রয়দাতা

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে অভিভাবক বিহীন আব্দুল্লাহকে (৭) নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয়দাতা শাহাদৎ হোসেন।

জানা যায়, গত কুরবানী ঈদের তিনদিন পর আত্রাই রেলওয়ে প্লাটফরমে ঘুরাফিরা করছিল এই বালক। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সে পিছু নেয় উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের ভিক্ষুক শাহাদৎ হোসেনের। তার প্রতি মমত্বােবধ দেখিয়ে তিনি তাকে নিয়ে যান নিজ বাড়িতে। তার দেয়া তথ্য অনুযায়ী তার নামআব্দুল্লাহ পিতার নাম আব্দুল কাদের। গ্রাম দততলা, থানা ফুলপুর ও জেলা- ময়মনসিংহ। সে কিভাবে এখানে এসেছে তা সে বলতে পারে না।

এদিকে বেশ কয়েকদিন আশ্রয় দিয়ে রাখা শাহাদৎ ভিক্ষুক হওয়ায় তার ভরণপোষণ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। তাই গত কয়েকদিন আগে বালকটিকে নিয়ে আসেন আত্রাই থানায়।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, আমরা বালকটির ছবিসহ মেসেজ ময়মনসিংহসহ বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে বালকটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছেন শাহাদৎ। কিন্তু কেউ তার আশ্রয় দিতে রাজি না হওয়ায় এখন চরম বিপাকে পড়েছেন শাহাদৎ হোসেন।

স/অ