সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নওগাঁ

আত্রাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশনের উত্তর দিকে প্রায় ৩শত গজ দুরে রেললাইনের পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 
এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরদ্দোজা জানান, রেল লাইনের পাশে ডোবার পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে সংবাদ দেয়। পরে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 
তিনি আরো জানান, যুবকটির পড়নে প্যান্ট ও নীল হলুদ ও সাদা টানটান গেঞ্জি রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুই/এক দিন আগে খুন করে লাশটি ডোবাই ফেলে রাখা হয়েছে। মরদেহ একটু গন্ধ হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 
আজ শনিবার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

স/শ