সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে খেয়া ঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গুরলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন খেয়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গুরলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্নে খেয়া ঘাটে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

লাশটির মুখমন্ডলে দাড়ি, পড়নে লুঙ্গি ও গেঞ্জি ছিলো এবং দড়ি দিয়ে লাশের হাত পা বাধা ছিলো। লাশটি ময়না তদন্তের জন্য শুক্রবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বিকেল ৪ টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স/শ